
তিনদেশ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। সোমবার হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের সময় তিনি এ তথ্য জানান বলে জাপানের কিয়োদো নিউজ জানিয়েছে।
এ সফর হবে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম সফর। ট্রাম্প বলেন, “আমরা একটি ন্যায্য চুক্তি করব। আমি চীনের সঙ্গে ভালো সম্পর্ক চাই। প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার সম্পর্ক দারুণ।”
তিনি আরও জানান, “আমি মালয়েশিয়া, জাপানে থাকব। আমরা মনে করেছি দক্ষিণ কোরিয়ায় সাক্ষাৎ করাটা ভালো হবে, এবং আমরা দেখা করব।”
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আগামী সোমবার (২৭ অক্টোবর) মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়ার পর তিনদিনের জন্য জাপান সফর করবেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়ায় যাবেন, যেখানে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।