শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন সিটি করপোরেশনের ৭ কর্মকর্তা

image 372

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকআজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালেই ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সাত কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিচ্ছেন। এর আগে তারা আদালতকে নিশ্চিত করেছেন যে, শেখ রেহানার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের জন্য আবেদন করা হয়েছিল, এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া আসামিরা মিথ্যা হলফনামা দিয়েছেন বলে তারা আদালতকে জানান।

মামলার প্রথম দিনে বাদীরা আদালতকে জানিয়েছিলেন, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেছিলেন।