
সিলেটের মোগলাবাজার এলাকায় চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।
তিনি জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসার পর সকাল সাড়ে ৭টার দিকে মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। এতে রেল চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকাজ চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।