
কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় দায়ের হওয়া হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন।
রোববার (৫ অক্টোবর) গভীর রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার থানার ওসি জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ধৃত মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে রিফাত ও বাবু হত্যাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের হত্যা সম্পর্কিত একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি ছাত্র-জনতার আন্দোলন দমনে সহিংসতার নেতৃত্ব দিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) সকালে মেজর (অব.) সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।