
কুরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি এই ঘটনায় মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, কুরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান। মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, অভিযুক্ত শিক্ষার্থী কুরআন পদদলিত করার বিষয়টি স্বীকার করেছে। পরে তাকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে শনিবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে অপূর্ব পালকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।