থাইল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবিদা থাইসেট

image 49

থাইল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর দেশটির প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সাবিদা থাইসেট।

বিশিষ্ট আইনজ্ঞ, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সাবিদা থাইসেট নতুন সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুলের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে শিয়া ওয়েভস এজেন্সি জানিয়েছে, সাবিদা থাইসেট এর আগে স্বরাষ্ট্র উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদান ও সুনাম রয়েছে।