
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বার্সেলোনা
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে স্পেনের বার্সেলোনা রূপ নিয়েছে বিক্ষোভের শহরে। শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিনপন্থি হাজারো মানুষ শহরজুড়ে বিক্ষোভ মিছিল বের করে। হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, পোস্টার ও ব্যানার।
আন্দোলনকারীরা স্টারবাকস, বার্গার কিং, ক্যারেফোরসহ একাধিক ইসরায়েলি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায় ও ভাঙচুর করে। ভবনের দেয়ালে লিখে যায় ইসরায়েলবিরোধী নানা স্লোগান।
এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
অন্যদিকে, একই দিনে গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েলি কর্তৃপক্ষের বাধা দেওয়ার প্রতিবাদে বার্সেলোনার শিক্ষার্থীরাও রাস্তায় নামে এবং বিক্ষোভে যোগ দেয়।