দেশে এক বছরে নতুন করে ১ হাজার ৪৩৮ জনের দেহে এইচআইভি শনাক্ত

image 38

বাংলাদেশে ২০২৪ সালে নতুন করে ১ হাজার ৪৩৮ জনের দেহে এইচআইভি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪৯ জন রোহিঙ্গা। একই সময়ে এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৫ জন।

জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম ও ইউএনএআইডিএসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ৪২২ জন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, বর্তমানে দেশে প্রায় ১৬ হাজার ৮৬৩ জন এইচআইভি আক্রান্ত রয়েছেন।

সম্প্রতি মহাখালীতে অনুষ্ঠিত এক জাতীয় কর্মশালায় এসব তথ্য উপস্থাপন করা হয়। কর্মশালাটি আয়োজন করে স্বাস্থ্যসেবা অধিদপ্তর, ইউএনএআইডিএস ও ইউনিসেফ বাংলাদেশ। মূল আলোচনার বিষয় ছিল— কীভাবে এইচআইভি আক্রান্ত ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক সামাজিক পরিষেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করা যায়।

কর্মশালায় শিশু সুরক্ষা ও সামাজিক পরিষেবা ব্যবস্থার সঙ্গে এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা সেবার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন ইউএনএআইডিএস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. সাইমা খান এবং জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির উপপরিচালক ড. জুবাইদা নাসরীন। উদ্বোধন করেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. শেখ সাইদুল হক।

এ সময় ইউনিসেফ ও ইউএনএআইডিএসের যৌথভাবে প্রকাশিত বই ‘পলিসি অ্যান্ড প্রোগ্রামিং অ্যাপ্রোচ: লিংকিং এইচআইভি প্রিভেনশন উইথ হার্মফুল প্র্যাকটিস প্রিভেনশন ইন বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়