প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা, এলাকায় উত্তেজনা

image 18

নোয়াখালীর হাতিয়ায় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঘটনা ঘটে এবং বুধবার (১ অক্টোবর) বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মো. সাইফুল ইসলাম রিয়াদ। তিনি চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবগুলা গ্রামের বাসিন্দা ও সৈকত কলেজের একাদশ শ্রেণির ছাত্র। রিয়াদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

ভুক্তভোগী গৃহবধূ সুমাইয়া আক্তার, প্রবাসী মো. রাশেদের স্ত্রী, এবং তাদের চার বছরের এক পুত্র রয়েছে। পরিবারের দাবি, সুমাইয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন। খোঁজাখুঁজির পরও তাঁরা এখনও তাকে পাননি।

ভুক্তভোগীর পরিবার জানায়, রিয়াদ ছাত্রদল করে, তাই কেউ অভিযোগ করতে সাহস পায়নি। স্থানীয়রা বলেন, রিয়াদ এলাকায় মেয়েদের উত্যক্ত করত এবং তার এমন কর্মকাণ্ড সমাজে অস্থিরতা তৈরি করেছে।

চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, রিয়াদের কর্মকাণ্ড তাদের বিব্রত করেছে। তার সঙ্গে অনেক নেতার ছবি এবং মিছিল-মিটিংয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে।

অভিযুক্ত রিয়াদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।