নিবন্ধন পাচ্ছে নতুন দুই রাজনৈতিক দল

image 224

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ জানান, মোট ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, কারণ তারা শর্ত পূরণ করেছে।

এর ফলে দুটি দল দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে।