কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে অবৈধ সংগঠনের সভা

image 216

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে একটি অবৈধ সংগঠনের সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ রয়েছে, সভায় কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক অংশগ্রহণে বাধ্য করা হয়েছে।

কর্তৃপক্ষের জারি করা নির্দেশনায় স্পষ্টভাবে বলা ছিল— আইনগত ভিত্তিহীন কোনো সংগঠনকে ব্যাংকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া যাবে না, রাষ্ট্রীয় বা ব্যাংকের কোনো অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া যাবে না এবং ব্যাংকের কোনো কক্ষ বা কার্যালয় বরাদ্দ দেওয়া যাবে না।

কিন্তু সেই নির্দেশনা ভঙ্গ করে গত ২৯ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে প্রধান কার্যালয়ের ভেতরে ‘বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম’ নামের একটি অবৈধ ও অস্বীকৃত সংগঠন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। যদিও বিএনপির প্রকৃত প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর।

অভিযোগ রয়েছে, ওই সভায় কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন করে উপস্থিত হতে বাধ্য করা হয়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চোখের সামনেই এ নিয়ম ভঙ্গ হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।