
ইসরায়েল ইউরোপীয় ইউনিয়নের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হলেও গাজায় চলমান বিধ্বংসী যুদ্ধের কারণে দেশটি অবশিষ্ট বন্ধুদেরও হারানোর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে মধ্য-ডানপন্থী এই গ্রিক নেতা বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের গণহত্যার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল। তবে সেই অধিকার কোনোভাবেই ‘হাজার হাজার শিশুর মৃত্যুকে ন্যায্যতা দিতে পারে না।’
তিনি আরও বলেন, “গ্রিস ইসরায়েলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখেছে। কিন্তু সেটি আমাদের প্রকাশ্যে ও অকপটে কথা বলায় কোনো বাধা সৃষ্টি করে না।”