
রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গণপিটুনির শিকার হয়েছেন।
সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দলের দুই নেতাকে আটক করে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ঝটিকা মিছিল শুরু করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ঘিরে ধরে মারধর করে। পরে আটক দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।