চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষ

WhatsApp Image 2025 08 31 at 2.00.57 PM 2

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকার কাছে এ সংঘর্ষ শুরু হয়।

WhatsApp Image 2025 08 31 at 2.00.58 PM 1

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষে উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গেছে। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি দেখা যায়নি।

WhatsApp Image 2025 08 31 at 2.00.58 PM

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টার-এর এক প্রতিবেদক জানান, দুপুর ১টার দিকে দুই পক্ষের উত্তেজনা তখনও চলছিল। একপক্ষ বাচার দোকান এলাকায় লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়, অন্যপক্ষ লন্ডনি বিল্ডিংয়ের ভেতরে জড়ো হয়।

WhatsApp Image 2025 08 31 at 2.00.57 PM 1

এর আগে শনিবার মধ্যরাতে একই এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও প্রোক্টরিয়াল বডির দুই শিক্ষক রয়েছেন।