সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে পুলিশের হাতে তুলে দিল জনতা

image 94

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ঘেরাও করে উত্তেজিত জনতা পুলিশের কাছে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ ছিল, সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিআরইউতে ‘৭১ মঞ্চ’ নামের একটি সংগঠনের গোলটেবিল বৈঠক চলছিল। বৈঠকে লতিফ সিদ্দিকীর পাশাপাশি আরও কয়েকজন সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে উপস্থিত হন।

একপর্যায়ে জনতা তাদের অবরুদ্ধ করে দাবি তোলে, এটি আসলে আওয়ামী লীগের গোপন সভা। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ উপস্থিতদের আটক করে। শেষ পর্যন্ত তিনটি পুলিশ ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়।