সরকারি সফরে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন সেনাপ্রধান

image 62

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে আজ (২১ আগস্ট, বৃহস্পতিবার) চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালীন সময়ে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে তিনি আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।