মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট পেলেন ইউনূস

image 29

প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম)।

বুধবার (১৩ আগস্ট) সকালে কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মাননাপত্র গ্রহণ করেন তিনি। সামাজিক ব্যবসা প্রসারে তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই ডিগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ইউনূস। এর আগে তিনি লাল গালিচা সংবর্ধনা ও চ্যান্সেলরের উষ্ণ অভ্যর্থনা পান। অনুষ্ঠানে মালয়েশিয়ার শিক্ষাবিদ, নীতিনির্ধারক, শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার (১১ আগস্ট) কুয়ালালামপুরে পৌঁছান।