
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক থাকা ৪০ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।
পদক হারানোদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তারা সবাই বর্তমানে পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ সালে প্রদত্ত এসব পুলিশ পদক প্রত্যাহার করা হলো। একই সঙ্গে পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ এবং পূর্বে প্রাপ্ত অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
