ভোটার তালিকার সম্পূরক খসড়া প্রকাশ, ২১ আগস্ট পর্যন্ত সংশোধনের সুযোগ

image 13

সারাদেশের নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় কোনো তথ্য ভুল থাকলে আগামী ২১ আগস্টের মধ্যে সংশোধনের জন্য আবেদন করা যাবে।

ইসির তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাচন অফিসের নির্দিষ্ট স্থানে তালিকাটি টানিয়ে দেওয়া হয়েছে। ২৪ আগস্টের মধ্যে সংশোধনের জন্য জমা পড়া আবেদন নিষ্পত্তি করবে কমিশন। সব প্রক্রিয়া শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।