সিইসির সঙ্গে দেখা করতে ইসিতে হাসনাত-নাসীরুদ্দীন

ncp hasnat

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করতে এসেছেন।

রোববার (৩ আগস্ট) নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেলা ১২টার পর ইসিতে আসে। এতে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এদিকে, এনসিপিসহ নিবন্ধন চাওয়া নতুন ১৪৪ দলের শর্ত পূরণের সময় শেষ হচ্ছে আজ (রোববার)। এদিন বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে।