
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার (৩ আগস্ট) সকালে ডিএমপির উপ-কমিশনার মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা সংক্রান্ত অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।