জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৬৫০ শিক্ষার্থীদের মাঝে ১৩০০ ফলজ গাছের চারা বিতরণ

২৭ জুলাই ২০২৫, হরিণাকুন্ডু, ঝিনাইদহ:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রবিবার (২৭ জুলাই) আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এই ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও দাঈ শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের “বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫”-এর আওতায় এই আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে স্কুলের প্রায় ৬৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে আম ও একটি করে লেবুর চারা দেওয়া হয়। সব মিলিয়ে মোট ১৩০০টি ফলের চারা বিতরণ করা হয়েছে।
আরো পড়ুন: উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের তদন্তে সরকারের ৯ সদস্যের কমিশন গঠন
শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিমুখী করার লক্ষ্যেই এই মহৎ উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় প্রজেক্ট এক্সিকিউটিভ মাসুম বিল্লাহ শাওন। স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন রাসেল আহমেদ। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন হাবিব সুজন, ওহিদুজ্জামান ওফে, মোঃ মাসুদ রানা, দেলোয়ার হোসেন রাজিব, মানিক আলীসহ বিভিন্ন সদস্যবৃন্দ। যাদের সক্রিয় অংশগ্রহণে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।

ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।