“মুজিব বাহিনী নিষিদ্ধ সংগঠন, এদের কোমর ভেঙে দিতে হবে” — এনসিপি নেতা সারজিস আলম

web saejis

সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তথাকথিত মুজিববাদী সশস্ত্র সংগঠন দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, লুটপাট এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রত্যক্ষ সহযোগিতায় এই বাহিনী দেশের জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক জাতীয় মহাসমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “এই স্বৈরাচারী ও নিষিদ্ধ সংগঠনটিকে যদি এখনই চূড়ান্তভাবে নির্মূল না করা যায়, তাহলে দেশ কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরবে না। মুজিব বাহিনীর কোমর ভেঙে দিতে হবে।”

তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে জনগণের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীও এই বাহিনীর ছত্রছায়ায় নিরীহ মানুষকে দমন করছে।

popup 6

এনসিপি নেতা সারজিস আলম এই সময়ে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।