
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) প্রথম নির্বাচিত সভাপতি হয়েছেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন।
প্রথমবারের মতো সরাসরি ভোটে বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের এ সংগঠনে নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হলো। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১১০ ভোটের মধ্যে ৯২টি ভোট কাস্ট হয়।
নির্বাচন পরিচালনা করেন ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড।
সভাপতি পদে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত প্রার্থী ছিলেন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বিতা করেন মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা ও ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন।
এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদকসহ মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুস সবুর