৩২ নম্বর বাড়িতে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত, সরকার পুনরাবৃত্তি রোধে সচেষ্ট

images 3 1

ইফতেখার হোসাইন ,প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা সরকার অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেছে। সরকার নিশ্চিত করতে চায় যে, এমন ঘটনা পুনরায় ঘটবে না এবং এই বিষয়টি নিয়ে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা একেবারেই অপ্রত্যাশিত ছিল। পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার প্রতিফলন হিসেবে এই ঘটনা ঘটেছে।

popup

গত ছয় মাসে ৩২ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ বা ক্ষতিসাধন হয়নি, তবে গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে, যার মধ্যে দুটি মূল বিষয় রয়েছে।

প্রথমত, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, শেখ হাসিনার বক্তব্য তাদের প্রতি অবমাননাকর ছিল। শহীদদের মৃত্যু নিয়ে অযৌক্তিক, বিদ্বেষপূর্ণ ও মিথ্যাচার করে তিনি গণঅভ্যুত্থানকে অবমাননা করেছেন।

দ্বিতীয়ত, ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা দুর্নীতি, নিপীড়ন এবং অমানবিক আচরণে লিপ্ত ছিলেন, অথচ পলাতক অবস্থায় তিনি সেই একই ভাষায় গণঅভ্যুত্থান এবং এতে অংশগ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে চলেছেন। তিনি দেশের অস্থিতিশীলতার হুমকি দিয়েছেন।

যে ক্ষত জুলাই গণহত্যার কারণে মানুষের মনে তৈরি হয়েছে, সেখানে শেখ হাসিনার এসব বক্তব্য আরো ক্ষতিকর প্রভাব ফেলেছে। তার এই সহিংস মনোভাবের প্রতিক্রিয়া হিসেবেই ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তা ও জানমালের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিশ্রম করছে।

Shabab Panjabi Ads

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে যদি কোনো বাধা আসে, তবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে বলে সরকার আশা প্রকাশ করেছে।

সরকার আশা করছে, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহার না করে এবং শেখ হাসিনাকে আর কোনো বক্তব্য দেয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

/হ্যাভেন টিভি ডট প্রেস