১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন করেন প্রধান উপদেষ্টা

web 4 1

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “পতিত শক্তি গন্ডগোল সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়াকে ভণ্ডুল করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”

শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি বিবৃতি প্রকাশ করেছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “অভ্যুত্থানের ইন্ধনে থাকা সব শক্তি একত্র হয়ে যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে না পারে, তাহলে এ ঐতিহাসিক সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। পরাজিত শক্তি বারবার অস্থিরতা ও গন্ডগোল সৃষ্টি করে দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।”

তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে যতই ষড়যন্ত্র হোক না কেন, গণতান্ত্রিক ধারাকে রুখে দেওয়া যাবে না। কারণ, ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ।”

বৈঠকে অংশ নেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা ইউসুফ আশরাফ, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের মুশতাক হোসেন, এনডিএমের ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ (মার্কসবাদী)-এর মাসুদ রানা ও জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

popup 14

বৈঠকের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলের কাছ থেকে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সহযোগিতা প্রত্যাশা করেন। উপস্থিত নেতারা প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।