
সোশ্যাল ওয়েলফেয়ার স্টার এ্যাওয়ার্ড পেলেন প্রক্ষাত নাশিদ শিল্পী গাজী আনাস রাওশান ও শিশুশিল্পী আকসা, শাবাব। গতকাল ২৮ জুন, শনিবার, বিকাল ৪.০০ টায়, রাজধানীর পুরানা পল্টন¯থ হোটেল অরনেটে সোশ্যাল ওয়েলফেয়ার স্টার এ্যাওয়ার্ড—২০২৫ ও সেই সাথে আয়োজিত হয় “বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে সুস্থ্য সাংস্কৃতিক বিকাশে” আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাশমত আলী।

প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ঠ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াৎ। সেই সাথে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন: অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী, চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সোসাইটি।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে এক পর্যায়ে বিতরণ করা হয় দেশের সর্বস্তরের শ্রেষ্ঠ গুনিজনদের মাঝে সোশ্যাল ওয়েলফেয়ার স্টার এ্যাওয়ার্ড—২০২৫। এর মধ্যে রয়েছে বিনোদন কর্মী, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিকসহ আরো নানা পেশাজীবীগণ।
অন্যতমদের মধ্যে এ্যাওয়ার্ড গ্রহন করেন প্রক্ষাত নাশিদ শিল্পী, পরিচালক ও প্রযোজক গাজী আনাস রাওশান, দীর্ঘদিন ধরে যিনি তার অগনিত কাজের মাধ্যমে সমাজের মানুষের কাছে ছড়িয়েছেন নীতি ও নৈতিকাতার বার্তা। নিজ গায়কির মাধ্যমে তিনি তুলে ধরেছেন সমাজের বাস্তবমুখী সুশীল আদর্শকে।
শিশুদের মধ্যে এ্যাওয়ার্ড গ্রহন করেন জনপ্রিয় শিশুশিল্পী আকসা ও শাবাব। শিশূ থেকেই যারা পারিবারিক বন্ধনের গানে ও নাশিদের মাধ্যমে সামাজিক কাজে নিয়মিত রেখেছেন নিজেদেরকে। শিশুবন্ধু ও বিরল প্রতিভার অধিকারী আকসা-শাবাব জনপ্রিয়সব টেলিভিশন প্রোগ্রাম ও সংবাদ উপস্থাপিকা-উপস্থাপক হিসেবেও নিজেদেরকে পরিচিত করিয়েছে সকল শ্রেনীর দর্শকদের মাঝে। এছাড়াও শফিকুল ইসলাম রাহী, মো. আনোয়র হোসেন খান, মোস্তফা হোসেন পিয়াসহ প্রমুখ ব্যক্তিবর্গ গণ এ্যাওয়ার্ড গ্রহন করেন এ দিনে ।
সবশেষে মনোজ্ঞ ও জাতীয় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয় সোশ্যাল ওয়েলফেয়ার স্টার এ্যাওয়ার্ড—২০২৫ এবং সুস্থ্য সাংস্কৃতিক বিকাশে” আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
