
রবিবার (২৭ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সারজিস আলম লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’
পরে ওই পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো অফিসে, কোনো বাসায়, কিংবা কোনো প্রতিষ্ঠানে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবেন।”
এই ঘোষণার মাধ্যমে সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন তিনি।