বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

আলী মামুদ ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য। ধারণা করা হচ্ছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতের সময়ে তিনি প্রেস ক্লাবের ওয়াশরুমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।