
জাপানে সুনামির নতুন আশঙ্কায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর এই সতর্কতা জারি করা হয়।
রাশিয়ার সেভেরো-কুরিলস্কে পরপর তিনটি সুনামির ঢেউ আছড়ে পড়ে।
এর কিছুক্ষণের মধ্যেই সুনামির প্রথম ঢেউ জাপানের উপকূলে পৌঁছে যায়।
জাপানের হোক্কাইডো অঞ্চলে অন্তত ১০ হাজারেরও বেশি মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় লোকজন আতঙ্কে ছাদে উঠে আশ্রয় নিচ্ছেন, এমন দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়।
ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৮, যা কামচাটকা উপদ্বীপে আঘাত হানে।
এর ফলে ৩ থেকে ৪ মিটার উঁচু সুনামির ঢেউ তৈরি হয়।
জাপানের উপকূলে ৩০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানে, এবং পরিস্থিতি এখনও বিপজ্জনক বলে বিবেচিত হচ্ছে।
প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামির সম্ভাবনায় হাওয়াই, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, চীন, পেরু ও ইকুয়েডরের কিছু এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে—পরিস্থিতি এখনো শেষ হয়নি, আরও বড় ঢেউ যেকোনো সময় আঘাত হানতে পারে।
মানুষকে যেন নিরাপদ আশ্রয় না ছাড়ার অনুরোধ জানানো হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এমন ধরনের ভূমিকম্প ও সুনামির প্রভাব অনেক সময় পরেও দেখা দিতে পারে।
এদিকে, রাশিয়ার বন্দর অবকাঠামো ও বেশ কিছু জাহাজ সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রুশ সরকার জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।