আয়-ব্যয় বেড়েছে জাপার

jatiyo party

জাতীয় পার্টি ২০২৪ সালে আয় করেছে ২ কেটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা। আর ব্যয় করেছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা।

বুধবার (৩০ জুলাই) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ সালের অডিট রিপোর্ট জমা দেন।

জাপা ২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) পঞ্জিকা বর্ষের আয়-ব্যয়ের যে হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে তাতে দেখা গেছে, দলটির আয় করেছে ২ কেটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা, ব্যয় করেছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা এবং স্থিতি আছে ৮৪ লাখ ৫০ হাজার ৮৯৪ টাকা।