
রাজধানীর ওয়ারীতে অবস্থিত ‘পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে দগ্ধসহ ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০:১৫ মিনিটে বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টের রান্নাঘরে বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন শাহ আলাম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) এবং কামরুল (২০)। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, দগ্ধ দুইজন—কামরুলের শরীরের ৮ শতাংশ এবং জসিমের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওয়ারী থানার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন, এবং দগ্ধ ও আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।