দেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ও সুস্থ বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হ্যাভেন টিউন প্রতি বারের ন্যায় এবারো তাদের নিজস্ব ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে প্রচার করছে দেশ সেরা ইসলামিক টিভি অনুষ্ঠান। তার মধ্যে রয়েছে প্রতিদিন ইফতারের ঠিক আগ মুহুর্তে রেডিওর সুরে পবিত্র কুরআন এর সেরা অনুষ্ঠান সুনহুয়া এন্ড বোনাফাইড গ্রুপ এর সৌজন্যে খতমে কুরআন।

এছাড়াও এই রমজানে রয়েছে হ্যাভেন টিউনে আরো বেশ কিছু আয়োজন। তার মধ্যে জিজ্ঞাসা ও জবাব অন্যতম।

বাংলাদেশের প্রখ্যাত আলেমেদ্বীনের অংশগ্রহনে পবিত্র রমজান ২০২৫-এ প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সরাসরি ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান, মাওলানা শফিউল্লাহ ফাউন্ডেশন এর সৌজন্যে “জিজ্ঞাসা ও জবাব” সহযোগিতায়- হোমল্যান্ড আবাসন গল্পগৃহ, সুনহুয়া বোনাফাইড গ্রুপ, ইনফিনিটি মেগামল ও এ এইচ বি ফাউন্ডেশন। দর্শকের সকল প্রশ্নের জবাব দিতে গতকাল ছিলেন মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার। আজ থাকবেন মাওলানা সাদিকুর রহমান আল আযহারী সকলকে দেখার আমন্ত্রণ জানানো হয়েছে হ্যাভেন টিউন এর অফিসিয়াল ফেসবুক পেজে ।

এছাড়াও এই রমজানে হ্যাভেন টিউনে রয়েছে প্রতিদিন একটি করে সেরা ইসলামি সংগীত। এবং বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে হ্যাভেন টিউনের পরিবেশনায় অসংখ্য ইসলামিক গানের আয়োজন।
