খালেদা জিয়ার জানাজায় একজনের মৃত্যু

image 267

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশের তথ্যমতে, নিহতের নাম মো. নিরব হোসেন (৫৬)।

ঘটনা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে জানাজার সময় ঘটে। পুলিশের বরাত দিয়ে জানা যায়, মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রে তার নাম মো. নিরব হোসেন, বাবার নাম মতিউর রহমান মিঞা এবং ঠিকানা ১৭৪ বড় মগবাজার, ডাক্তার গলি, শান্তিনগর, রমনা। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার আগে থেকেই বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে ধাক্কাধাকির সৃষ্টি হয়। ওই সময় মো. নিরব হোসেন মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথে তার মৃত্যু হয়।