পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক গোডাউনে আগুন

পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

image 174

বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ৫০ মিনিটে। লালবাগ থেকে ২টি, হাজারীবাগ থেকে ২টি এবং পলাশী থেকে ২টি—মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ছাড়া সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।