জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

image 170

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এর আগে দিনের শুরুতে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৬টা ৫৬ মিনিটে শ্রদ্ধা জানানো শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ সারা দেশে জাতি মহান বিজয় দিবস উদ্‌যাপন করছে।