যশোরে বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেপ্তার

image 98

যশোরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মহুয়া ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ভুঁইয়া বলেন, বিএনপির জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার তদন্ত করতে গিয়ে মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ মেলে। এ কারণে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর আগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।