এক ধর্মের ৩০ ছাত্রছাত্রী—স্কুলে বাধ্যতামূলক ধর্ম শিক্ষক

image 97

বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিয়ে চলমান আলোচনা–সমালোচনার মধ্যে সরকার স্পষ্ট নির্দেশনা দিয়েছে। নতুন এমপিও নীতিমালায় উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোন পরিস্থিতিতে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া যাবে এবং কতজন শিক্ষার্থীর বিপরীতে কতজন শিক্ষক থাকবেন।

নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে কোনো একটি ধর্মের অন্তত ৩০ জন বা তার বেশি শিক্ষার্থী থাকলে সেই ধর্মের জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।

রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালার ১১.২১ ধারায় ধর্ম শিক্ষক নিয়োগের এই বিধান উল্লেখ আছে।

এ ছাড়া ১১.১৯ ধারায় বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক–কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পুরো শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ বা সমমান গ্রহণযোগ্য হবে না

প্রাথমিক থেকে কলেজ—সব স্তরেই ধর্মীয় শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতেই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।