
জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। ভূমিকম্পের পরই উপকূলীয় বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।—রয়টার্স।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। পূর্ব উপকূলের আওমোরি ও হোক্কাইদো অঞ্চলে কম্পন প্রবলভাবে অনুভূত হয়েছে।
জারিকৃত সতর্কতা অনুযায়ী, কিছু এলাকায় সম্ভাব্য সুনামির উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।