
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজন পুরুষ এবং চারজন নারী।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে—এর মধ্যে ২০২ জন পুরুষ ও ১৮৪ জন নারী। এ বছর মোট আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৬৭ জন, যার মধ্যে ৫৯ হাজার ৯২৬ জন পুরুষ এবং ৩৬ হাজার ১৩৬ জন নারী।