সাংবাদিকদের হুমকি দেওয়ায় যুবশক্তির দুই নেতা বরখাস্ত

image 40

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলনের সময় সাংবাদিকদের হুমকি ও হেনস্থার অভিযোগে যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি এবং যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতের একটি বিজ্ঞপ্তিতে কমিটির সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে, কেন এই দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী দুই দিনের মধ্যে লিখিত ও সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনা ঘটে সোমবার (১ ডিসেম্বর) বিকেলে, যখন রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির নতুন জেলা কমিটির সংবাদ সম্মেলন চলছিল। ওই সময় ফারাবি ও সোয়াইব আহমেদসহ কয়েকজন নেতা এসে সাংবাদিকদের সম্প্রচার বন্ধ করতে বলেন এবং হুমকি দেন, সম্প্রচার না করলে ঘরে তালাবদ্ধ করে রাখবেন। সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। পরে সোয়াইব ও তার সঙ্গীরা দৌড়ে বেরিয়ে যান, সাংবাদিকরাও তাদের পিছু নেন।