আগুনে ক্ষতিগ্রস্ত চকবাজারের রহমতগঞ্জের আবাসিক ভবন

image 12

পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জে একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস।

সংস্থাটি জানায়, বিকেল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার পর খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুনের উৎস কী, ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং কেউ হতাহত হয়েছে কি না—এ বিষয়ে এখনো কিছু জানায়নি ফায়ার সার্ভিস।