রাজধানী ঢাকায় তাপমাত্রা আজ নামল ১৭ ডিগ্রিতে

image 375

রাজধানী ঢাকায় তাপমাত্রা স্পষ্টভাবে কমেছে। গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়ে রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ, যার ফলে শীতের অনুভূতি আরও বেড়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।