বিশ্বের শীর্ষ জনবহুল শহর: ঢাকার অবস্থান দ্বিতীয়

image 357

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাতিসংঘের নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, জাকার্তায় বসবাস করেন প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষ, আর ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ

ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত জাকার্তা এবার দ্বিতীয় স্থান থেকে উঠে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের শীর্ষে এসেছে। জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়নে শহরটিকে বিশ্বের সর্বাধিক জনবহুল নগরী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী টোকিও, যার জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ

বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় এবং শীর্ষ ১০টির মধ্যে রয়েছে ৯টি এশীয় শহর। শীর্ষ দশে জাকার্তা, ঢাকা ও টোকিওর পর রয়েছে—
• ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ)
• চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ)
• চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ)
• ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ)
• ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ)
• দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)

এশিয়ার বাইরে শীর্ষ দশে থাকা একমাত্র শহর হলো মিশরের রাজধানী কায়রো, যেখানে জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের আগমন ক্রমেই বাড়ছে। এর ফলে ঢাকা অল্প সময়ের মধ্যেই নবম স্থান থেকে উঠে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে। ২০৫০ সালের মধ্যে ঢাকাই বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।