কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করবে সরকার — প্রধান উপদেষ্টা

image 356

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে—এটি আমাদের সবার জন্য বেদনাদায়ক। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” তিনি জানান, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম দ্রুততর করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে আগুন লাগে। এতে বহু ঘরবাড়ি পুড়ে যায় এবং অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়ে।