গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃ’ত্যু হয়েছে।

image 353

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ৬৩৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকা বিভাগে ১২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, খুলনা বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন অন্তর্ভুক্ত রয়েছে।

একই সময়ে ৬৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সেরে বাড়ি ফিরে গেছে। চলতি বছরে এপর্যন্ত মোট ৮৮,৯৪৯ জন রোগী হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,১১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এ রোগে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।