
চিরবৈরী প্রতিবেশী উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে যে কোনো মুহূর্তে দুই দেশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।
এই সংকট নিরসনে পিয়ংইয়ংয়ের সঙ্গে জরুরি সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। সোমবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুই কোরিয়া এখন ‘‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির’’ মধ্যে রয়েছে, যেখানে সামান্য উসকানিতেই সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে।
ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, সিউলের পক্ষ থেকে বারবার যোগাযোগের আহ্বান জানানো হলেও কোনো সাড়া দিচ্ছে না পিয়ংইয়ং। বরং উত্তর কোরিয়া সামরিক সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া তৈরি করছে।
১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর এত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আর কখনো দেখা যায়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি।