
গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট রয়েছে, যা বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা তৈরি করতে পারে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এছাড়া, আগামী এক সপ্তাহে বাংলাদেশে আরও ২০ বার ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পয়রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী।
বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ তিনটি দৈত্যাকৃতির টেকটোনিক প্লেট—ভারত, ইউরেশিয়া ও বার্মা—এর সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলো বর্তমানে আটকানো অবস্থায় থাকলেও ধীরে ধীরে খুলে যাচ্ছে, যার ফলে যেকোনো সময় দেশটি উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে পড়তে পারে।