চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

image 278

চট্টগ্রাম নগরের নিমতলা বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পতেঙ্গা থেকে শহরের দিকে আসার পথে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে সড়কে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, ছিটকে পড়া গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন পথচারী শফিক (৫৫)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বন্দর এলাকার কর্মী ছিলেন বলে জানা গেছে।

ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।