হাসিনাকে ফেরাতে নতুন কৌশলে সরকার

image 277

জুলাই অভ্যুত্থয়ে সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হচ্ছে। ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দণ্ডপ্রাপ্তদের ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের প্রত্যাশাকে সম্মান করা উচিত।